Saturday, 11 August 2018

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান





দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান

ভগবান কে কি দেখা যায়? হ্যাঁ।
বিশ্বে শান্তি কিভাবে আসবে? ব্রহ্মজ্ঞানের দ্বারা।
ব্রহ্মজ্ঞান কোথা থেকে পাওয়া যাবে?
দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান থেকে।

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান এক সামাজিক, আধ্যাত্মিক এবং অলাভকারী সংগঠন রূপে ১৯৯০ সালে ভারত সরকারের Society Act এ লিপিবদ্ধ হয়েছে। এর আধারশিলা শ্রী মহারাজ-জী ভারতের – পাঞ্জাব প্রদেশে প্রথম স্থাপিত করেন। এটা ছিল সেই প্রলয়কারী সময়, যখন পাঞ্জাব আতঙ্কবাদের ভীষণ আগুনে ঝলসাচ্ছিল। আজ অক্লান্ত প্রচেষ্টা এবং সংঘর্ষের পথে এগিয়ে সংস্থান সারা বিশ্বে নিজের তিনশো-রও বেশি শাখার মাধ্যমে সাফল্যের সাথে কাজ করে চলেছে।

লক্ষ

“আত্মিক জাগ্রতি থেকে বিশ্ব শান্তি পর্যন্ত”। সংস্থানের সর্বোচ্চ লক্ষ্য হল- ‘বিশ্বশান্তি’। এই লক্ষ্যের পূর্তির জন্য সংস্থানের বিস্তৃত কর্মক্ষেত্রে নিজস্ব আধ্যাত্মিক, সাংস্কৃতিক  এবং সামাজিক - মিলনের রঙ-বেরঙের পূষ্প দেখতে পাবেন।
উদ্দেশ্য
এমন এক বিশ্ব সাকার করা, যেখানে প্রত্যেক ঘর আত্ম অন্বেষণের সনাতন বিজ্ঞান- ‘ব্রহ্মজ্ঞান’ দ্বারা সত্য, সদ্ভাবনা আর ন্যায় এর প্রতিমূর্তি হয়ে যায় তথা তার প্রভাবে সমস্ত সামাজিক অপরাধ ও আতঙ্কের মুলচ্ছেদন হয়।

গতিবিধি সমূহ

আধ্যাত্মিক

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান এর বিস্তৃত আধ্যাত্মিক কর্মক্ষেত্র একটি শব্দ ‘আত্মিক জাগৃতি’ র উপর আধারিত। এই জাগৃতি কেবল আত্ম অনুসন্ধানের অলৌকিক তথা সনাতন প্রক্রিয়া- “ব্রহ্মজ্ঞান” দ্বারাই সম্ভব।
বিভিন্ন আধ্যাত্মিক কার্যকলাপ -  ১। সৎসঙ্গ- প্রবচন, ২। ভজন সন্ধ্যা, ৩। শ্রীমদ ভাগবত এবং শ্রীরাম কথামৃত, ৪। শান্তি পদযাত্রা, ৫। পরামর্শকারি শিবির, ৬। ভান্ডারা আয়োজন, ৭। জাগরণ ইত্যাদি।

সামাজিক
‘অন্তরক্রান্তি’- কারাবাস সুধার: সংস্থানের চেষ্টাতে দেশের বিভিন্ন কারাগারকে ‘সাজাগৃহ’ থেকে ‘সুধারগৃহে’ পরিবর্তন করা হচ্ছে।

অন্তর্দৃষ্টি - দৃষ্টিহীন এবং বিকলাঙ্গদের উত্থানহেতু এক যুগান্তকারী পদক্ষেপ যেখানে এই বর্গকে সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক তথা  আধ্যাত্মিক রূপে সশক্ত করা হচ্ছে।

বোধ’- নেশা মুক্তি অভিযান : সংস্থানের এমন ক্রিয়াকলাপের পরিণাম স্বরূপ আজ কোটিরও বেশি মানুষ নেশামুক্ত ও সুস্থ জীবন যাপন করছেন।

সংরক্ষণের উদ্দেশ্য - পরিবেশ ও তার সংরক্ষণ এবং দূষণ মুক্তি।

আরোগ্য -  স্বাস্থ্য ও মানব জীবনে আয়ুর্বেদের ভুমিকা সম্পর্কিত ।

মন্থন – শিক্ষা, মানব মূল্য ও তার সম্পূর্ণ বিকাশ ।

সন্তুলন - লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং মহিলাদের সশক্তিকরণ কার্যক্রম।

সমাধান’- বিপর্যয়ে উদ্ধার কাজ: আকস্মিক সহায়তার জন্য আমাদের উদ্ধারকারী যুবাবাহিনী বিপর্যয়ে উদ্ধারের জন্য তৎক্ষণাৎ পৌঁছে যায়। 

সাংস্কৃতিক
কলা “গৌরবময়ী আত্ম অভিব্যক্তি”, যেখানে সংস্থান সাংস্কৃতিক কার্যক্রমের দ্বারা মানুষের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত ক্ষমতা, কলা বিকশিত করার সম্পূর্ণ সুযোগ করে দেয়।
বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম  ১. যথার্থ- চিত্রকলা সম্পর্কিত, ২. সৃজন- হাতের কাজ সম্পর্কিত, ৩. জাগ্রতি- নাটক সম্পর্কিত, ৪. অনহদ- সঙ্গীত সম্পর্কিত, ৫. তাল- নৃত্য সম্পর্কিত, ৬. কামধেনু- উন্নত দেশি গৌসংরক্ষণ।

উৎসবঃ উৎসব যেকোন সংস্কৃতির প্রাণ পোষক। অতএব সংস্থান প্রত্যেক বর্ষ বিভিন্ন আধ্যাত্মিক উৎসব পালন করে।
দিব্য জ্যোতি বেদমন্দির- “মৃত্যুঞ্জয় ভারতীয় সংস্কৃতির আধার হল- ‘বেদ’। বিশ্ব একীকরণের এই মহান জ্ঞান যজ্ঞের এক পুণ্য এবং সশক্ত আহুতি, ‘দিব্য জ্যোতি বেদ মন্দির’। এর স্থাপনার মুখ্য উদ্দেশ্য বৈদিক সংস্কৃতি এবং সংস্কৃত ভাষার পুনরুত্থান এবং প্রচার-প্রসার করা।
এর অন্তর্গত গতিবিধি সমূহ - ১। বেদ মন্ত্রোচ্চারণ, ২। সংস্কৃত সম্ভাষণ, শিক্ষণ এবং প্রশিক্ষণ, ৩। বেদ উপনিষদ ইত্যাদি গ্রন্থের অধ্যয়ন, ৪। যজ্ঞ অনুষ্ঠান, ৫। গ্রীষ্মাবকাশ শিবির।

যুবকদের মার্গদর্শন
আজকের ভৌতিকবাদী, সংস্কার বিহীন তথা টেনশনযুক্ত সমাজে প্রয়োজন হল যুবকদের উপযুক্ত মার্গদর্শনে সুসংস্কৃত, সভ্য, সংযমী তথা আত্মবিশ্বাসী করা। এই সৃজনাত্মক কাজের জন্য সংস্থানের বিভিন্ন যুবা উত্থান কার্যক্রম, যথা-
SAM-(Self Assessment & Management Programme), আপাতকালীন সহায়তা,
ক্রীড়া- যোগাভ্যাস, মার্শাল আর্টস, খেলা- ধূলা ইত্যাদি।
জাগরণ শিবির
স্বাস্থ্য শিবির

স্কুল কলেজে কার্যক্রম
সংস্থান দ্বারা বিদ্যালয়, সরকারী তথা বিভিন্ন বেসরকারি (MNC) কার্যালয়ে টেনশন মুক্তি, ব্যক্তিত্ব বিকাশ, আত্মবিশ্বাস ইত্যাদি মানবীয়গুণ এবং কর্মদক্ষতার বিকাশের জন্য জাগরণ ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান
সংস্থার সংস্থাপক এবং সঞ্চালক
শ্রী আশুতোষ মহারাজ জী


‘ব্রহ্মজ্ঞান’ হল মানব দেহে ঈশ্বরকে তৎক্ষণাৎ প্রত্যক্ষ অনুভব করা, যা প্রত্যেক মানবের জন্মসিদ্ধ অধিকার। সাধারণ মানবীয় আবরণে এক অসাধারণ পারলৌকিক বিভূতি হলেন- ‘শ্রী আশুতোষ মহারাজ জী’। তিনি বিগত তিন দশক আগে, বিশ্বে বন্ধুত্ব এবং শান্তি স্থাপনের জন্য ‘দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান’ এর অধিস্থাপনা করে এক যুগান্তকারী পদক্ষেপ উঠিয়েছিলেন। তখন থেকে ব্রহ্মজ্ঞানের আলোকে তথা প্রেম ও বাৎসল্যের সুত্রে অসংখ্য তমাচ্ছন্ন  হৃদয়েও নবজীবন সঞ্চার করে চলেছেন।

[আজ সমাজ থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব লুপ্ত প্রায়। একারনে গুরুদেব ব্রহ্মজ্ঞান দ্বারা শ্রেষ্ঠ ব্যক্তি নির্মাণের দৃঢ় সঙ্কল্পিত, যাতে শ্রেষ্ঠ মানব দ্বারা শ্রেষ্ঠ সমাজ নির্মাণ করা যায়।]

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান দ্বারা আয়োজিত বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম প্রতিদিন  ‘আস্থা ভজন’ চ্যানেলে সকাল ৭:২০মি. থেকে ৭:৪০মি. পর্যন্ত, দিশা চ্যানেলে রাত্রি ৯:০০মি. থেকে ৯:২০মি. পর্যন্ত এবং আস্থা চ্যানেলে রাত্রি ১০:৪০মি. থেকে ১১:০০ মি. পর্যন্ত সম্প্রসারিত করা হয়।

দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থান এর  নিজস্ব মাসিক পত্রিকা “অখণ্ড জ্ঞান” হিন্দি, ইংলিশ ও পাঞ্জাবী ভাষায় প্রকাশ করা হয়। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন 011-27050888 এই নম্বরে।
www.djjs.org/akhandgyan

আপনার  Smart Phone এ Download কারুন DJJS App আর 24X7 উপভোগ করুন বিভিন্ন আধ্যাত্মিক প্রবচন ও দিব্যভজন। আর জানুন সংস্থানের দেশ বিদেশের বিভিন্ন শাখার ঠিকানা ও ফোন নম্বর।

সম্পর্ক সূত্র :- মুখ্যালয় * প্লট নং- 3, পকেট -ও.সি.এফ., পরবনা রোড, পুষ্পাঞ্জলি এনক্লেভের পিছনে, পিতামপুরা এক্স-, দিল্লী - 34, ফোন- 91-11-27020666/27024555,


www.facebook.com/djjsbengal


আরও জানতে Subscribe করুন You Tube Channel 
https://www.youtube.com/djjsworld


স্বামী প্রভুচৈতণ্যানন্দ - Whatsapp সহ 08285475666;
ই-মেলঃ 
prabhu.djjs@gmail.com

No comments:

Post a Comment